ঢাকা, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬

ভারতে গণতন্ত্রের বিজয় হোক: তথ্যমন্ত্রী

‘ভারতের নির্বাচনে গণতন্ত্রের বিজয় হোক’ এমন প্রত্যাশা ব্যক্ত করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ।

‘ভারতের নির্বাচনে গণতন্ত্রের বিজয় হোক’ এমন প্রত্যাশা ব্যক্ত করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ।


রোববার দুপুরে রাজধানীর মিন্টু রোডের বাসভবনে সীমিত পরিসরে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এ সংক্রান্ত প্রশ্নের জবাবে মন্ত্রী একথা বলেন।  


পশ্চিমবঙ্গ বা ভারতের যে কোনো নির্বাচন সম্পূর্ণ তাদের আভ্যন্তরীণ বিষয় উল্লেখ করে তথ্যমন্ত্রী বলেন, যারাই ভারতে সরকার গঠন করুন, বাংলাদেশের সঙ্গে ভারতের যে সৌহার্দপূর্ণ সম্পর্ক ও পাশের পশ্চিমবঙ্গের সঙ্গে যে নৈকট্য, তা যেন আরও গভীরে প্রোথিত হয় এবং আমাদের দু’দেশের অমীমাংসিত বিষয়গুলোর দ্রুত সমাধান হোক, সেটিই আমাদের প্রত্যাশা। এবং আমরা চাই, ভারতে সবসময় গণতন্ত্রের বিজয় হোক।


এ সময় হেফাজত নেতা মামুনুল হকের বিরুদ্ধে কথিত দ্বিতীয় স্ত্রী ঝর্ণার দায়ের করা ধর্ষণ মামলা নিয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তর দিতে গিয়ে মন্ত্রী বলেন, সোনারগাঁয়ের রিসোর্টে জনতার হাতে আটকের পর মামুনুল হক যাকে দ্বিতীয় স্ত্রী বলে পরিচয় দেন এবং এরপরেই নিজের স্ত্রীকে ফোনে জানান, সে আসলে শহিদুল সাহেবের স্ত্রী, সেই ঝর্ণা বিয়ে না করে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে অবৈধ মেলামেশার অভিযোগে মামুনুলের বিরুদ্ধে ধর্ষণ মামলা করেছেন।

ads
ads
ads

Our Facebook Page

↑